1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে বিজয়ী নগর কন্যা ডাঃ তাহসীন বাহার সূচনা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে
বিজয়ী নগর কন্যা ডাঃ তাহসীন বাহার সূচনা

মোঃ মাহাবুব আলম
চট্টগ্রাম ব্যুরো প্রধান

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার-এর সুযোগ্য কন্যা, মহানগর আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ তাহসিন বাহার সূচনা। ১০৫ কেন্দ্রে বাস প্রতীকে ভোট পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট।
অন্যদিকে তার প্রতিদ্ব›দ্বী মনিরুল হক সক্কু ঘড়ি প্রতীকে ২৬ হাজার ৮৯৭, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।
৯ মার্চ ২০২৪ (শনিবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দিনভর ভোটগ্রহণ শেষে শুক্রবার বিকাল থেকে কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ অডিটোরিয়ামে বেসরকারি ফল ঘোষণা শুরু করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন। সন্ধ্যা ৭টার দিকে ১০৫ কেন্দ্রের চ‚ড়ান্ত ফলাফলে তাহসিন বাহার সূচনাকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন তিনি।
সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে বেসরকারি ফলাফলের বার্তা শিট গ্রহণ করেন তাহসিন বাহার সূচনার প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
বেসরকারি ফলাফল অনুযায়ী নগরীর ২৭টি ওয়ার্ডের ২ লাখ ৪২ হাজার ৪৯৮ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯৪ হাজার ১১৫জন। মোট ভোট পড়েছে ৩৮.৮২ শতাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park