1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় প্রয়াত সংগীত শিল্পী রবীন্দ্রনাথ মল্লিকের স্মরণে বৃক্ষ রোপন অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ডুমুরিয়ায় প্রয়াত সংগীত শিল্পী রবীন্দ্রনাথ মল্লিকের স্মরণে বৃক্ষ রোপন অভিযান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃক্ষপ্রেমী, প্রয়াত সংগীত শিল্পী রবীন্দ্রনাথ মল্লিকের স্মরণে মাসব্যাপী বৃক্ষ রোপন অভিযান শুরু করা হয়েছে। বুধবার সকালে উপজেলার রংপুর ইউনিয়নের সাড়াতলা নব নির্মাধীন মা প্রতিমা হাসপাতাল চত্বরে একটি বট বৃক্ষের চারা রোপণ করে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। সংগঠনের সাধারণ সম্পাদক লিটন কুমার ঢালীর পরিচালনায় এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল। বক্তৃতা করেন প্রয়াত রবিন্দ্রনাথ মল্লিকের সহোদর ডক্টর সন্দীপক মল্লিক,অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বসাক, রামপ্রসাদ জোর্দ্দার, সৌমিত্র বিশ্বাস,রাধা গোবিন্দ সেবাশ্রমের আশ্রমাধ্যক্ষ ধীরেন্দ্রনাথ সাধু, প্রতিমা দেবী ও কনক কুমার মন্ডল। এ সময় প্রয়াত সংগীত শিল্পীর ভক্তবৃন্দরা ডক্টর সন্দীপক মল্লিকের স্বরচিত মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। এরপর অতিথিদের নিয়ে কালিবাটী মাধ্যমিক বিদ্যালয় মাঠে, মুজারঘুটা প্রিয়নাথ মহাশ্মশান মঠ চত্বরে ও বটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফলজ বনজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক অনুদ্যুতি মন্ডল, বিমান কুমার রায়, ব্রজলাল মন্ডল, মনি শংকর বালা, তপদ্যুতি বিশ্বাস, গৌরাঙ্গ বিশ্বাস, মনিশঙ্কর মন্ডল ও শিপ্রা মন্ডল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park