1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় শরাফপুর, ধামালিয়া ও মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনঃ  

  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পঠিত

ডুমুরিয়ায় শরাফপুর, ধামালিয়া ও মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন  

তুষার কবিরাজ ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় শরাফপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ শাহানুর রহমান শাহিন। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। বিএনপি নেতা আজমল হুদা মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, মোল্যা মাহাবুর রহমান, অরুণ কুমার গোলদার,শাহিনুর রহমান শাহিন, শেখ ফরহাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, মশিউর রহমান লিটন, শেখ মাহাবুর রহমান, ইকরামুল মোল্লা, মোঃ সেলিম হালদার,আজমল হুদা মিঠু, হাফিজুর রহমান বাগাতি,হাদিউল মোল্লা, জিয়াউর রহমান, আঃ লতিফ শেখ, হারুনুর রশিদ, মাষ্টার মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর সরদার, আকরাম হোসেন, হুমায়ুন কবির, মফিজ শেখ, আফজাল বিশ্বাস, কৃষ্ণপদ মন্ডল, অরুণ দাশ, প্রসেনজিৎ দাস নান্টু,সাইফূর রহমান,মুক্তারুজ্জামান সবুর, মেহেদী হাসান বুলবুল, শফিক মোল্লা,খালিদ হোসেন প্রমুখ। সম্মেলনে শাহানুর রহমান সভাপতি, হেমায়েত রশিদ খান সাধারণ সম্পাদক ও আফজাল বিশ্বাস কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এর আগে ধামালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে হুমায়ুন কবির স্বপন সভাপতি দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক ও বাবলু কবির কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে । পরে সন্ধ্যায় মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শাহাদাত হোসেন মোড়ল সভাপতি, আশরাফুল ইসলাম শেখ কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park