1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাগরপথে মালয়েশিয়াগামী ১ দালালসহ ০২ বাংলাদেশি ও১৪ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

সাগরপথে মালয়েশিয়াগামী ১ দালালসহ ০২ বাংলাদেশি ও১৪ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ ২৫ জানুয়ারি ২০২৫ হতে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচার চক্রের ১ সদস্যকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় স্থানীয় মানব পাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফস্থ বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে  ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে।  প্রাপ্ত তথ্য অনুযায়ী নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েত উল্লাহ পালিয়ে গেলেও তার সহযোগী মো. আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়। পাহাড়ের বিভিন্ন স্থান হতে  ০২ জন বাংলাদেশি নাগরিক  ও ১৪ জন রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনী।  পরবর্তীতে আটককৃত দালাল ও উদ্ধারকৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।  উল্লেখ্য, চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোরপূর্বক  অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পাহাড়ে আটকে রেখে নানাবিধ শারীরিক নির্যাতন করা এবং মুক্তিপণ না দিলে বিদেশে বিক্রি করে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া যায়। মানব পাচারকারী এবং অপহরণকারীদের আটক করতে নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park