1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি দোয়া মাহফিল রূপ নিলেন জনসভায়৷

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৩ বার পঠিত

চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপি দোয়া মাহফিল রূপ নিলেন জনসভায়৷
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির প্রথম দোয়া মাহফিল অদ্য ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল নগরীর হযরত আমানত শাহ (রহ,) মাজার মসজিদে নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমে আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন ও সাবেগ প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘ আয়ু, সুস্থতা কামনা করে অনুষ্ঠিত হয়।উক্ত দোয়া মাহফিলে ফ্যসিবাদী হাসিনা সরকার বিরোধী জুলাই -আগস্ট গণআন্দোলনে শহীদ, বিগত বছরগুলোতে হাজার হাজার নিহত হওয়া দলীয় নেতাকর্মীদের বিদেহী আত্মা মাগফেরাত কামনা খতমে কুরআন,ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম-১২ পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাজাহান জুয়েল । দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক জননেতা মিসকাতু ইসলাম চৌধুরী পাপ্পা, বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মোস্তাক আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি মো বদরুল খায়ের চৌধুরী,জসিম মাস্টার,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি তরুণ রাজনীতিবিদ গাজী মুহাম্মদ সিরিজ দৌল্লাহ্,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার,চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,সাবেক বিএনপির নেতা কবিয়াল আবু ইউচুপ, সাবেক ছাত্রদল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ জিল্লুর রহমান, নেতা আমীর হোসেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জমির উদ্দিন মালিক, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা মোঃ তারেক রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রবিউল হোসেন রবিসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির এই দোয়া মাহফিলে সকল মতের সকল পথের বিএনপি প্রেমী এতোটা নেতাকর্মী নিজ দায়িত্বে উপস্থিত হয়েছে যে হজরত শাহ আমানত (র:) মাজারে এককিলো মিটার জায়গা কোথাও তিলপরিমান জায়গা ছিলোনা। একপর্যায়ে দোয়া মাহফিল যেন জনসভায় রূপান্তরিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park