1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

একুশে স্মৃতি পদক পেলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
  • একুশে স্মৃতি পদক পেলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ
    গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি
    কেবি টিভি নিউজ ২৪ ডট কম এর ,  সাথে থাকুন এবং ফলো ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
    দক্ষ সাংগঠনিক নেতৃত্ব, রাজনৈতিক কর্মকাণ্ড ও সমাজসেবায়( সমাজসেবা কোঠায়) বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে স্মৃতি পরিষদ, ঢাকা কর্তৃক “একুশে স্মৃতি পদক-২০২৫” পেয়েছেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ।

রাজধানীর পুরানা পল্টনের বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ওই সংগঠনের সহ সভাপতি এ্যাডঃ মনির হোসেন
। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নাল আবেদীন , যিনি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাবেক উপ সচিব দেশ বরেণ্য খ্যাতিমান  পীরজাদা শহীদুল হারুন
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের দক্ষ সাংগঠনিক নেতৃত্বে কালিহাতী পৌর বিএনপি আরও সুসংগঠিত হয়েছে এবং দলীয় কর্মসূচিতে তার বলিষ্ঠ ভূমিকার ফলে রাজনৈতিক অঙ্গন এবং সমাজসেবায়  অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। নেতাকর্মীদের ঐক্য বজায় রাখতে ও সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সফরসঙ্গীরা
সম্মাননা গ্রহণকালে সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদের সঙ্গে উপস্থিত ছিলেন: এডভোকেট খন্দকার খালিদ হোসেন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আরশেদ আলী, সাবেক যুবদল সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তালুকদার অটল,  কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ লিয়াকত আলী,কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম বাবু,  রাজাফৈর হাইস্কুলসিনিয়র শিক্ষক ইয়ার মাহমুদ প্রমুখ।
তৌহিদের প্রতিক্রিয়া
সম্মাননা গ্রহণের পর সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ বলেন, এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমি দলের আদর্শ বাস্তবায়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য সল্প খরচে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন,সম্পাদকের মোঃ নাম্বার  01911 089 044 কে বি টি ভি নিউজ 24 ডট কমের, সাথে থাকার জন্য ধন্যবান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park