1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জয়পুরহাটে মিনফুজুর, দুলাল ও মোকছেদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০৮ বার পঠিত

জয়পুরহাটে মিনফুজুর, দুলাল ও মোকছেদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:-

দেশের প্রথম ধাপে অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর এই তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে কালাইয়ে মিনফুজুর, ক্ষেতলালে দুলাল ও আক্কেলপুরে মোকছেদ নির্বাচিত হয়েছেন।

গত বুধবার (৮ মে) রাত সাড়ে ৭ টায় ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

কালাই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন মোটরসাইকেল মার্কায় ৪২ হাজার ৪৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনারস মার্কার তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল পেয়েছেন ৩০ হাজার ৯৪৩ ভোট।

ক্ষেতলাল উপজেলায় ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার দোয়াত কলম মার্কায় ৩০ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম তালুকদার মার্কায় পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট।

আক্কেলপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকসেদ আলী মন্ডল মোটরসাইকেল মার্কায় ১৯ হাজার ৫৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির সরদার নুরুন্নবী আরিফ আনারস মার্কায় পেয়েছেন ৩ হাজার ১৮৮ ভোট।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park