1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কাঁদলেন চিংড়ী মাছ প্রতিকের প্রার্থী আনন্দ মোহন কাঁদালেন তার কর্মী সমর্থকরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৭ বার পঠিত

কাঁদলেন চিংড়ী মাছ প্রতিকের প্রার্থী আনন্দ মোহন কাঁদালেন তার কর্মী সমর্থকরা

মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় চিংড়ী মাছ প্রতীকে দিন ভর ব্যাপক গণসংযোগটি বন্ধ করা হয়েছে। নির্বাচনী আচারণ বিধির কথা মাথায় রেখে আইনের প্রতিশ্রদ্ধাশীল হয়ে এমন সিন্ধান্ত নিয়েছেন প্রার্থীর পক্ষের কর্মী সমর্থকরা। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিংড়ী মাছ প্রতীকের পক্ষের হাজার হাজার ভোটার ও কর্মী সমর্থকরা একে একে কপিলমুনি ধান্যচত্বরে এসে জড়ো হতে থাকে। একপর্যায়ে ৩০০ শতাধিক মটর সাইকেলসহ লোকের সমাগম দেখে উপজেলার বিভিন্ন এলাকায় চিংড়ী মাছ প্রতীকে ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ সেখান আগত চিংড়ী প্রতীকের কর্মী সমর্থক দেখে হতবাক হয়ে যান। খবর পেয়ে সেখান হাজির হন চিংড়ী প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস। এ সময় তার অনুপস্থিতিতে নিজ নিজ উদ্যোগে শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। কান্না জনিত কন্ঠে নির্বাচনী আচারণ বিধির কথা মাথায় রেখে এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে যেভাবে আমাকে সমর্থন দিয়ে এখানে হাজির হয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতঞ্জতা জানায়। আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে গেলাম। আপনাদের এ ঋণ কখন শোধ করার নই। আজ আপনারা আমার প্রতি ভালবাসা দেখিয়ে এখানে হাজির হয়েছেন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে চিংড়ী প্রতীকে ভোট প্রার্থনা করবেন বলে। কিন্তু সেটি নির্বাচনী আচারণ বিধির কারণে এখানে থেমে যেতে হচ্ছে। তবে আগামী ২৯ তারিখের নির্বাচনে ব্যালট এর মাধ্যমে চিংড়ী প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করবেন। যে কোন বাঁধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবেনা। এমনটি বলতে যেন তার দুচোখ দিয়ে অঝোরে জল ঝরতে থাকে। এসময় সেখানে উপস্থিত শত শত নেতাকর্মী তার আবেগ আপ্লুত বক্তব্যে শুনে কাঁদতে থাকেন। তবে পরিশেষে সকলের প্রতি পৃথক পৃথক ভাবে ছোট পরিসরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচন পূর্ব মূহুর্ত পর্যন্ত চিংড়ী প্রতীকের ভোট প্রার্থনার জন্য আহবান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park