1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাজাঁসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটকঃ

  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২১৪ বার পঠিত

চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাজাঁসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটকঃ

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ

মানবতার ফেরিওয়ালা হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা মহোদয়ের দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলার অপরাধ দমন, মাদক নির্মূল, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, হবিগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, হবিগঞ্জ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ০২ ই মার্চ ২০২৪খ্রিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাজাঁসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়।

চুনারুঘাট থানাধীন ০১ নং গাজীপুর ইউপির অর্ন্তগত সাদ্দাম বাজার সংলগ্ন মধ্য ডুলনা সাকিনস্থ জনৈক সাজল মিয়ার নির্মাণাধীন পাকা ঘরের সামনে কাঁচা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ বাচ্চু মিয়া(২৮), পিতা-ইউনুছ মিয়া, সাং-হাপ্টারহাওর, থানা-চুনারুঘাট,জেলা-হবিগঞ্জ-কে ২০ (বিশ) কেজি গাঁজা, যার মূল্য অনুঃ ২,০০,০০০/-টাকাসহ আটক করে। এ সময় আরেক মাদক ব্যবসায়ী বাবুল মিয়া ,পিতা-মৃত রফিকুল ইসলাম,সাং-হাপ্টারহাওর, থানা- চুনারুঘাট,জেলা-হবিগঞ্জ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত ঘটনার প্রেক্ষিতে চুনারুঘাট থানার এফআইআর নং-০৩, তারিখ-০২/০৩/২০২৪ ধারা-৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮উক্ত মামলা রুজু করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park