
কচুয়ায় ৩দিন ব্যাপী “ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা -২০২৪ শুরু হয়েছে।
মোঃ শাহাদাত হোসাইন, বাগেরহাট প্রতিনিধি:
৫ই মার্চ সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে এক বর্নাঢ্য র্যালীর মধ্যে দিয়ে”ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন”প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এতে প্রধান অতিথি হিসাবে মেলা উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনূর রশিদ।
মোঃ শাহাদাত হোসাইন,
বাগেরহাট।