1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিহাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

কালিহাতীতে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত।
গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, কৌশলগত উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পান, যা ভবিষ্যতে কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ এর পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) মাহবুব-উল-আলম খাসনবীশ, জেলা সহকারী পরিচালক (কার্যক্রম) মিজানুর রহমান, জেলা সমাজসেবা অফিসার (রেঃজিঃ) আসাদুল ইসলাম প্রমূখ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য প্রাসঙ্গিক কৌশল ও দিকনির্দেশনা নিয়ে উপকৃত হন। তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বিস্তৃত করা হলে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ আরও বাড়বে।

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি:
০১৭১২৭২০৭৮৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park