1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে ঈদুল আজহার ছুটিতেও চালু ছিল পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

নড়াইলে ঈদুল আজহার ছুটিতেও চালু ছিল পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহার সরকারী ছুটির মধ্যেও নড়াইল সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ তাদের জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। জেলার স্বাস্থ্য খাতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, নড়াইল সদরের ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটির সময়েও এসব কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা (NVD) প্রদান করা হয়েছে মোট ১৮ জন গর্ভবতী নারীকে।

এছাড়াও, জরুরি গর্ভকালীন সেবা (ANC), প্রসব পরবর্তী সেবা (PNC), জরুরি প্রজনন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।

সেবা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা ছুটি উপেক্ষা করে দায়িত্ব পালন করেছেন বলেও জানা গেছে।পরিবার পরিকল্পনা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও সমন্বয় করেছেন।

স্থানীয় জনসাধারণ এবং সেবা গ্রহণকারীরা বলেন, “ঈদের ছুটির সময়েও এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চালু থাকায় আমরা উপকৃত হয়েছি।

উল্লেখ্য, পরিবার পরিকল্পনা বিভাগ স্বাস্থ্য ও জনসংখ্যা খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করনের অঙ্গীকার নিরলসভাবে বাস্তবায়নে কাজ করে চলছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park