1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রমজান সামনে রেখে ১৮টি প্রতিষ্ঠান ২৩ কোটি ৬৬ লাখ টাকায় ৩২৯ টন এলাচ আমদানি করেছে।

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

রমজান সামনে রেখে ১৮টি প্রতিষ্ঠান ২৩ কোটি ৬৬ লাখ টাকায় ৩২৯ টন এলাচ আমদানি করেছে।

শ্রী নিত্যানন্দ ব্যুরো চীপঃ

গত তিন মাসে আমদানি করা এসব এলাচ কিনতে প্রতি কেজিতে গুনতে হয়েছে ৭১৯ টাকা। ৫৮ শতাংশ ট্যাক্স, ভ্যাট ও ডিউটি যুক্ত করলে প্রতি কেজির দাম দাঁড়ায় ১ হাজার ২৩৯ টাকা। এর সঙ্গে পরিবহন ও শ্রমিকের ব্যয় বাবদ আরও ২০০ টাকা যুক্ত করলে খরচ ১ হাজার ৪৩৯ টাকা। প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরলে তা বিক্রি হওয়ার কথা ১ হাজার ৫৩৯ টাকা। কিন্তু ভালো মানের বড় এলাচ পাইকারি মোকামেই বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। খুচরা বাজারে দাম সাড়ে ৩ হাজার টাকা। কাস্টমসের আমদানি চিত্র অনুযায়ী, গত তিন মাসে এলাচ এনেছে ১৮টি প্রতিষ্ঠান। প্রতি কেজি এলাচ আনতে দাম পড়েছে ৬০০ থেকে ৭৯০ টাকা। গড় করলে দাঁড়ায় ৭১৯ টাকা। পাঁচটি চালানে চট্টগ্রামের এবি দাশ অ্যান্ড ট্রেডিং কোম্পানি সর্বোচ্চ ৫০ হাজার ৩৮০ কেজি এলাচ এনেছে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) হিসাব অনুযায়ী, দেশে বছরে এলাচের চাহিদা ৭ হাজার টন। ভারত ও গুয়েতেমালা থেকেই বেশি আসছে এলাচ। দেশে প্রায় দেড় হাজার কোটি টাকার বাজার আছে এলাচের। ঈদের আগে-পরে চাহিদা বেশি থাকে। রমজান কে সামনে রেখে চোরাই পথেও এসেছে অনেক এলাচ। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবে, ২০১৬ সালে এলাচের দাম ছিল প্রতি কেজি ১ হাজার ২৪০ থেকে ১ হাজার ৪৪০ টাকা। কিন্তু এখন দাম দ্বিগুণ। বিজ্ঞজনদের মতামত জরুরি ভাবে ভোক্তা অধিকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে রমজান মাসে সস্তি পাবে সাধারণ জনগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park