1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পাল্টে শহীদ সালাউদ্দিন সেতু

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পাল্টে শহীদ সালাউদ্দিন সেতু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

পাল্টে গেলো নড়াইল শেখ রাসেল সেতুর নাম
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা চিত্রা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’ নাম পরিবর্তন করে সেতুটির নতুন নামকরণ করেছেন ‘শহীদ সালাউদ্দিন সেতু’। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েতের নেতৃত্বে চিত্রা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে নিহত শহীদ সালাউদ্দিনের নামে সেতুর নামকরণ করে ব্যানার টাঙানো হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু, যুগ্ম-আহ্বায়ক নবাব মোল্লাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নামকরণের ব্যানার টাঙানোর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের দোসরদের নামে নড়াইলসহ বাংলাদেশের কোথাও কোনো স্থাপনা থাকবে না।’ শহীদ সালাউদ্দিন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের বাসিন্দা। তিনি ২৪ এর জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ এপ্রিল শহরের প্রাণ কেন্দ্র চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ থাকলেও তিন মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়। জনগণের চলাচলের সুবিধার্থে উদ্বোধনের আগেই ওই বছর ১৬ মার্চ সেতুটি খুলে দেয়া হয়। পরের বছর ২০১৮ সালের ১১ অক্টোবর বৃহস্পতিবার সেতু উদ্বোধন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park